Karunakar Pradhan

Poet · West Bengal · India

A passionate poet exploring life, emotion, and the beauty of visual poetry through words.

A passionate poet exploring life, emotion, and the beauty of visual poetry through words.

"My journey into poetry began with a deep love for the Bengali language from school and the power of written words. I believe that poetry is not just something to be heard, but something to be seen; I love exploring visual poetry to create an immersive experience for the reader. From deep personal emotions to cosmic themes—like my poem 'মহাকাশে ঘূর্ণি'—I write to capture the unspoken moments of life of spirituality, psychology, nature, love and social injustice and share them with the world. I am now researching concrete/visual and composed 110 poetry.

Published writing

লুকোচুরি

লুকোচুরি ছুটি কাটাতে গেছি নির্জন এক পাহাড়ী গ্রামে,, হিমালয়ের বুকে স্নিগ্ধ নিসর্গ এক অপরূপ ধামে। ভোরে উঠে দাঁড়িয়েছি জনশূন্য রাস্তার ধারে, একদিকে গভীর খাদ, অপরদিকে গাছগাছালি ভরে। হিমেল বাতাস বইছে শিরশিরিয়ে, সূর্য উঠছে আকাশে রঙ ছড়িয়ে। দূরে দেখি এক মেঘের মেয়ে, আসছে আমার দিকেই ধেয়ে। আমার কাছে এসে মিষ্টি হাসি দিয়ে, আমায় বললো সেই মেয়ে। “খেলবি লুকোচুরি খেলা, আমার কিন্তু লুকোবার পালা”। কথাটা শুনে মনে এল বালক বেলার স্মৃতি, কাজলের সাথে কতনা খেলেছি দিনরাতি। খুঁজে পেলেই কাজল উঠতো হেসে খিলখিলিয়ে, দৌড়ে আবার যেত সে লুকিয়ে। আমি বললাম ‘খেলবো’-- চললো সে লুকাতে, মিলিয়ে গেল গিয়ে জঙ্গলেতে, চেষ্টা করেও তাকে দেখতে পাই না কিছুতে। একটু পরে সামনে এসে দাঁড়ালো মুচকি হেসে। বললাম-আমার সাথে যাবে আমার বাড়ি, নইলে তোমার সাথে আড়ি। খিলখিলিয়ে হেসে বলে মেঘবালা, “তা কি গো হয়? আমার ভালো লাগে এই খেলা। স্বাধীনভাবে ঘুরে বেড়াই গোটা দেশ, যেখানে দেখি মাটির রস শেষ। ঝরঝরিয়ে ঝরে পড়ি সেথা, গাছগাছালিকে জেগে ওঠার দিই বার্তা।

সত্য

সত্য বাসনা আকাঙ্ক্ষা লোভ, মোহ, মায়া ত্যাগ করলে মানুষের দুঃখ যাতনা থেকে মুক্তি মেলে তিতিক্ষা- তপস্যায় দ্বারা লাভ হয় বুদ্ধত্ব নির্বাণ এক পূর্ণিমা রাতে চাঁদের ডাকে হলো মহাভিনিষ্ক্রমণ বোধিবৃক্ষ তাঁরে দিল পরম শান্তি, প্রজ্ঞা, আনন্দ-জীবন ত্রিশরণ, শীল,আর্য সত্য,অষ্টাঙ্গিক মার্গ,চললে জীবন ধারা নৈতিকতা, ভিক্ষুত্ব, ধ্যান এবং পারমিতার সত্য চর্চার দ্বারা অবিদ্যা, পুনর্জন্ম ও দুঃখ-কষ্ট থেকে মুক্তির সাজানো পশরা তথাগতের মধ্যমার্গের শিক্ষা দান,ভোগবিলাস ছেড়ে কঠোর ধ্যান চরমপন্থার মাঝামাঝি পৃথিবীতে এক নতুন পথের দেন সন্ধান এই হতাশার জগতে এ বাণী আশা-অমৃতের বারিধারার বর্ষণ বাসনা লালসা ছেড়ে ধ্যান মগ্ন হয়ে পথ চলাই দুশ্চিন্তা মুক্ত জীবন ।। চণ্ডাশোক রূপান্তরিত হন ধর্মাশোকে, ইতিহাসের কাহিনী তা বলে।। । ========================================== । । বুদ্ধং শরণং গচ্ছামি । ধম্মং শরণং গচ্ছামি । । । সঙ্ঘং শরণং গচ্ছামি । । ==================== ।। ।।================= I I I OOOOOOOOOOOOOOO।। ।।OOOOOOOOOOOOOOOO। I/\/\/\/\/\/\/\/\/\/\।। ।।\/\/\/\/\/\/\/\/\/\/I

স্রষ্টার সৃষ্টি

কালের কপোলে এক টুকরো হাসি সমুজ্জ্বল তাজমহল স্বচ্ছ প্রেম সরোবরে একটি শুভ্র কমল ভালোবাসার স্মৃতি হয়ে স্বর্ণাক্ষরে উজ্জ্বল। যে ভাষ্করের যাদু-হাতে গড়ে উঠলো এ আশ্চর্য এ মাধুর্য ইতিহাসে তিনিই রয়ে গেলেন চির বর্জ্য অথচ তিনিই এ সৌধের প্রশংসার যোগ্য। অদৃশ্যে থেকে যিনি গড়ছেন এ ব্রহ্মাণ্ড অকল্পনীয় অভাবনীয় তিনি কারো কারো কাছে হন না বরনীয় গর্ব অহংকারে মত্ত সৃষ্টিকর্তাই বিস্মরণীয়।

Read and follow Karunakar Pradhan on Writory