Sancharini Ghorai
Poet · West Bengal · India
May be they didn't wanted to hear what I had to say , so may it help others find their's, in a different way
Bengali, English
My writing journey
I had so many things to say , so many words, emotions, feelings, expression but that didn't matter in this materialistic world, no profit no use , so I tried to express my feelings through words so that if any reader is reading he or she can relate with themselves and may it help them to get out of such a suffocating situation from where I once belonged.
Published writing
মনিহারা
আড়ালে বসিয়া কাঁদে একা আজ রাজপ্রাসাদের রানী, অপ্রয়োজনীয় অনতিরিক্তেরই এই পরিণতির বিষাদ-উৎস বাণী।
সবার চোখের মণি হয়ে রবে, এই তো চাতক আশা, যেন মঞ্চের আলো শুধু তারে ঘিরেই লিখুক রূপকথা।
উচ্চাকাঙ্ক্ষার শিখরে চড়িতে পরনে আজ ডানা, তাই ক্লান্ত যত মেঘেদের আজ সোনার খাঁচায় আনা শিখরে চড়িয়া একদা দেখিল, শূন্য আকাশ ধূধূ, চারিপাশে নাই কোলাহল, বাতাস একাকী শুধু।
যাদের হারায়ে এসেছে উপরে, তারা আজ বহু দূরে, আকাঙ্ক্ষী নদী শুকাল আজিকে কান্নার চড়া সুরে।
নিঃসঙ্গতার কুয়াশা নামিয়া ঢেকে দেয় সব আলো, চোখের মণি যে হইতে চাহিল তারে----আঁধার বাসিল ভালো।
ভয়ের ছায়ারা জানালায় এসে চুপিচুপি কথা কয়, সব পেয়েও যে কিছু না পাওয়ার এই তো চরম ভয়।
আরও কিছু চাই, আরও একটু বেশি, মানুষের এই লোভ, হৃদয় উজাড় করে পেতে চায় এমনই তার লোভ।
ভালোবাসা চাই অতলান্তিক, সবার মনের কাছে, জগৎ জুড়িয়া শুধু যেন তার একার আসন আছে।