মহাকাশে ঘূর্ণি
by Karunakarpradhan
খরস্রোতা নদীতে. বাঁধ দেওয়া হয় পারাপার হতে। একটি সুড়ঙ্গ থাকে জল বের করতে, সুড়ঙ্গের মুখেতে, প্রচণ্ড জলঘূর্ণি দেখা যায় তাতে। নদী জলে ভাসমান দ্রব্য, ঘূর্ণিতে ঘুরতে থাকে তীব্র। ঘুরতে ঘুরতে হয়ে যায় অদৃশ্য, এ এক স্বাভাবিক দৃশ্য। দলা পাকিয়ে হয় খণ্ড খণ্ড, অপর প্রান্তে ভেসে ওঠে তার মণ্ড। মহাবিশ্বে ছড়িয়ে আছে ঘূর্ণি- কৃষ্ণগহ্বর: কঠিন গ্রহ-তারা-আলো সব টানে ভেতর। ঘূর্ণির চারধারে অদৃশ্য রেখা.- ইভেন্ট হরাইজন: এই লক্ষ্মণরেখা পেরোলে 'সিঙ্গুলারিটির কবলে, এই রাক্ষস গিলে হজম করে নেয় তার মুখে গেলে। কঠিন বস্তু, গ্রহ-তারা- যা কিছু যায় ভেতরে, চরম চাপে চূর্ণ হয়ে রূপ বদলায় একেবারে। ভাঙে বাঁধন, ভাঙে পরমাণু, হারিয়ে চেনা রূপ— তৈরি হয় এক খাঁটি নিখাদ শক্তির কণার স্যুপ। যা কিছু হারায় ব্ল্যাক হোলের ঐ গহন কালো দেশে, হকিং কণার আলোর রূপে ফিরবে তারা শেষে। টানেলটাই তো ওয়ার্মহোল- পেষণকারী ফাঁদ, সেখানে ঢুকলে আকার হারায়, ঘুচে যায় সব স্বাদ। কালের নদে প্রাণীরা সব ভেসে ভেসে চলে, ঘূর্ণির কাছে এলে পড়ে তার কবলে। মৃত্যুই ওয়ার্মহোল- ওপারে যাওয়ার সেতু, এপারের আকার হারিয়ে নতুন সৃষ্টির হেতু।
Meet Karunakarpradhan on Unheard Voices, their story in their own words.
Published on the Writory Wall, where poets share work the world can read. Enter the September contest and have your own poem read and scored.